বরযাত্রীর গাড়ির সঙ্গে সাইকেলের আরোহীর মুখোমুখি ধাক্কায় মৃত্যু দু'জনের - The News Lion

বরযাত্রীর গাড়ির সঙ্গে সাইকেলের আরোহীর মুখোমুখি ধাক্কায় মৃত্যু দু'জনের




দি নিউজ লায়ন ;  বরযাত্রীর গাড়ির সঙ্গে সাইকেলের আরোহীর মুখোমুখি ধাক্কায় মৃত্যু হলো দুইজনের। মৃতদের মধ্যে একজন সাইকেল-আরোহী, অপরজন চার চাকার গাড়ির চালক বলে জানিয়েছে পুলিশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের  চরকাদিরপুর এলাকার রাজ্য সড়কে। এই ঘটনার খবর পেয়ে তদন্তে আসে সংশ্লিষ্ট থানার পুলিশ। 


ঘটনাস্থল থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মিঠুন মণ্ডল (২২) । তার বাড়ি ইংরেজবাজার থানার কৃষ্ণপল্লী এলাকায়। অপরজনের নাম প্রেমচাঁদ মণ্ডল (৩৫) । তার বাড়ি পুরাতন মালদা থানার চরকাদিরপুর এলাকায়। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হবিবপুর থানার ছাতিয়ানগাছি থেকে একটি বিয়ের গাড়ি মালদা শহরের দিকে ফিরছিলো। গাড়ির চালক মিঠুন মন্ডল এবং সঙ্গে ছিলেন এক বরযাত্রী মনোজ মল্লিক। তাদের দুজনের বাড়ি কৃষ্ণপল্লী এলাকায়। বিয়ে বাড়ি থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কাদিরপুর এলাকায় প্রেমচাঁদ মণ্ডল নামে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে।


 ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। সেখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সেখানেই গাড়ী চালক মিঠুন মণ্ডলের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.